• মুক্তচিন্তা
  • সমাজ ও রাজনীতি
  • বাংলাদেশের সাম্প্রতিক ইসলামিক উগ্রবাদী উত্থান নিয়ে কিছু ভাবনা

    বাংলাদেশ এক আজব দেশ। এখানে রিকশাওয়ালা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত ডুবে থাকে অগাধ দুর্নীতিতে। এখানে অপরাধ যেন এক স্বাভাবিক বিষয়—খুন, ধর্ষণ, রাহাজানি, একে অপরকে কষ্ট দেওয়া, সীমাহীন অন্যায়—এখানে এগুলোও একটি স্বাভাবিক বিষয়।

    কিন্তু আশ্চর্য হলেও সত্য যে এই বাংলাদেশে সমকামিতা যেন এক অপরাধ। সমকামিতা কেন অপরাধ? কেন ভালোবাসা অপরাধ এই বাংলাদেশে—এই প্রশ্নের উত্তর পাওয়া হয়তো সম্ভব নয় এখানে। তবে ধর্ম বিষয়ক বিধিনিষেধ যে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা বলা বাহুল্য।

    এই দেশে আর কিছু পাপকর্ম হোক বা না হোক, চুরি-চামারি করার পর যেভাবে আল্লাহ-খোদার নাম নিতে থাকে, যেন চুরি করার পর এই আল্লাহর নাম নিলেই সব পাপ মাফ। সারাদিন চুরি করবে, সারাদিন খুন করবে, ধর্ষণ করবে, এবং ঘরের মধ্যে মোল্লার ছবি রাখলেই যেন অপরাধ থেকে মুক্তি। এইসব ছদ্মবেশী খুনি-ধনবাজরাই যেন আজকে একেকটা বাংলাদেশের উদাহরণ হয়ে রয়েছে।

    ৫ই আগস্টের পর যে তোলপাড়ের মতো ইসলামপন্থীদের উত্থান, তাতে এই দেশের পিছনে হাঁটতে হাঁটতে মধ্যযুগে চলে যাওয়া ছাড়া গতি নেই।

    টিকা: “বাংলাদেশের সাম্প্রতিক ইসলামিক উগ্রবাদী উত্থান নিয়ে কিছু ভাবনা” শীর্ষক শিরোনামের লেখায় মন্তব্যটি প্রকাশিত হয় ১৬ মার্চ  ২০২৫ তারিখ এথিস্ট ইন বাংলাদেশ ওয়েবসাইটে। পরবর্তীতে লেখাটি ব্যক্তিগত ব্লগে পুনঃপ্রকাশ করা হলো।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *