• নাস্তিক্যবাদ
  • সমাজ ও রাজনীতি
  • আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?

    এক আজব দেশ। এখানে রিকশাওয়ালা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত ডুবে থাকে আকণ্ঠ দুর্নীতিতে। এখানে অপরাধ যেন এক স্বাভাবিক বিষয়। খুন, ধর্ষণ, রাহাজানি, একে অপরকে কষ্ট দেওয়া, সীমাহীন অন্যায়—এগুলোও যেন স্বাভাবিক বিষয়। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে, এই বাংলাদেশে সমকামিতা যেন এক অপরাধ।

    সমকামিতা কেন অপরাধ? কেন ভালোবাসা অপরাধ এই বাংলাদেশে—এই প্রশ্নের উত্তর পাওয়া হয়তো সম্ভবপর নয় এখানে। তবে ধর্মবিষয়ক বিধি-নিষেধ যে এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা বলা বাহুল্য। এই দেশে আর কিছু পাক কিংবা না পাক, চুরি-চামারি করার পর যেভাবে আল্লাহ-খোদার নাম নিতে থাকে, যেন চুরি করার পর এই আল্লাহর নাম নিলেই সব খুন মাফ। সারাদিন চুরি করবে, সারাদিন খুন করবে, ধর্ষণ করবে, এবং ঘরের মধ্যে মাজারের ছবি রাখলেই যেন অপরাধ থেকে মুক্তি। এইসব ছদ্মবেশী খুনি-ধনবাজরাই যেন আজকে এক একটা বাংলাদেশের উদাহরণ হয়ে রয়েছে।

    ৫ই আগস্টের পর যে তেলাপোকার মতো ইসলামিস্টদের উত্থান, তাতে এই দেশের পিছনে হাঁটতে হাঁটতে মধ্যযুগে চলে যাওয়া ছাড়া গতি নেই।

    [টিকা: “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শিরোনামে লিখায় মন্তব্যটি প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে  দৈনিক নবযুগ পত্রিকায়। পরবর্তীতে লেখাটি ব্যক্তিগত ব্লগে পুনঃপ্রকাশ করা হলো।]

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *