“আমি আপনাদের পত্রিকার একজন নিয়মিত পাঠক এবং আপনাদের সাড়া-জাগানো মার্চ ২০২১-এর আল-জাজিরা-ভিত্তিক প্রতিবেদনে আমিও মন্তব্যকারী হিসেবে অংশগ্রহণ করেছিলাম। পরিতাপের বিষয় হলো এই যে—আওয়ামী তোষকরা সাথে সাথেই ঝাঁপিয়ে পড়েছে আপনাদের এবং আমাদের ওপর, মামলা দিয়েছে রাষ্ট্রদ্রোহিতার, আমাদের করে দিতে চায় পঙ্গু। কিন্তু আপনাদের নির্ভয়ে এগিয়ে যেতে হবে। আমাদের আর কেউ নেই। শেখ হাসিনা একজন মনোবিকারগ্রস্ত মহিলা, যার পাগলা গারদে থাকার কথা, কিন্তু সে গণহত্যা করে চলেছে নিজের দেশের মানুষের ওপর একজন উৎকট ম্যানিয়াকের মতো! তাকে সরিয়ে দেওয়া ছাড়া বাংলার মানুষের মুক্তি হবে না। আমার এই মতের আমি অটল, হাজারো মামলা দিলেও এই বিশ্বাস থেকে আমি নড়ব না। নির্ভীক সাংবাদিকতা চালিয়ে যান।”
[টিকা: “বাংলাদেশে বিপন্ন বাক-স্বাধীনতা, আওয়ামী ফ্যাসিবাদ ও পুতুল বিচারবিভাগ প্রসঙ্গে” শিরোনামে লিখায় মার্চ প্রতিবেদনে অংশগ্রহণকারী হিসেবে লিখাটি প্রকাশিত হয় দৈনিক নবযুগ পত্রিকায়। পরবর্তীতে লেখাটি ব্যক্তিগত ব্লগে পুনঃপ্রকাশ করা হলো।]
